আর্কাইভ
ads
logo

সীমান্তে বিজিবি ওপর হামলা, ফাঁকা গুলিবর্ষণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৩ মে ২০২৬, ০৬:৩৫ পি.এম
সীমান্তে বিজিবি ওপর হামলা, ফাঁকা গুলিবর্ষণ

ছবি : সংগৃহীত

ads

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে গভীর রাতে চোরাকারবারিদের হামলায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফাঁকা গুলিবর্ষণ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বাঁশতলা ইসলামপুর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

বিজিবি সূত্র অনুযায়ী, নিয়মিত টহল চলাকালীন একদল গরু চোরাকারবারিকে চ্যালেঞ্জ করলে তারা দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টা চালায়। আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা এক রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছোড়ে এবং একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বিজিবির অনড় অবস্থানে চোরাকারবারিরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

অভিযান শেষে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারত থেকে আনা পাঁচটি গরু জব্দ করতে সক্ষম হয়। এই ঘটনায় বিজিবির কোনো সদস্য আহত হননি বলে নিশ্চিত করেছে বাহিনীটি।

সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানিয়েছেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। বর্তমান পরিস্থিতিতে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ টহল আরও জোরদার করা হয়েছে। স্থানীয়দের মতে, ওই সীমান্ত এলাকা দিয়ে রাতে গরু চোরাচালানের চেষ্টা প্রায়ই ঘটে থাকে, যা প্রতিরোধে বিজিবির এই সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ