আর্কাইভ
ads
logo

ফিলিস্তিনি যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা, হামাসের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশকাল: ১৩ মে ২০২৬, ০৬:৩৯ পি.এম
ফিলিস্তিনি যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা, হামাসের নিন্দা

ছবি : সংগৃহীত

ads

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে জাকারিয়া আলী মুহাম্মদ কাদিস নামে এক ফিলিস্তিনি যুবক নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হামাস।

সংগঠনটি এই ঘটনাকে একটি ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ বা ফিল্ড এক্সিকিউশন হিসেবে অভিহিত করেছে।

বুধবার (১৩ মে) প্রকাশিত এক বিবৃতিতে হামাস অভিযোগ করে যে, ফিলিস্তিনি জনগণের ওপর দখলদার বাহিনীর এই ধরনের নৃশংসতা বর্তমানে এক বিপজ্জনক রূপ নিয়েছে। তারা মনে করে, এটি মূলত বর্বরোচিত জায়নবাদী অপরাধেরই একটি ধারাবাহিক অংশ। তবে হামাস স্পষ্ট করে জানিয়েছে, এ ধরনের হত্যাকাণ্ডের মাধ্যমে ফিলিস্তিনিদের মনোবল দমন করা সম্ভব হবে না; বরং এর ফলে দখলদার বাহিনীকে আরও চড়া মূল্য দিতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, জাকারিয়া কাদিসের আত্মত্যাগ বৃথা যাবে না। প্রতিটি অপরাধই ফিলিস্তিনিদের মধ্যে প্রতিরোধের স্পৃহা আরও বাড়িয়ে দিচ্ছে। একই সাথে হামাস পশ্চিম তীরের বিপ্লবী তরুণ ও সাধারণ জনগণকে ইসরায়েলি সেনাবাহিনী এবং বসতি স্থাপনকারীদের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, গাজা উপত্যকায় চলমান উত্তেজনার পাশাপাশি সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনীর অভিযান ও সাধারণ নাগরিকদের ওপর হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। আন্তর্জাতিক মহলের উদ্বেগ সত্ত্বেও এ ধরনের আগ্রাসন মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল ও অস্থিতিশীল করে তুলছে।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ