আর্কাইভ
ads
logo

দশমিনায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১২ জুন ২০২৬, ০৫:৩২ পি.এম
দশমিনায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

ads

পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিষধর গোখরা (জাতি) সাপের দংশনে আরিয়ন নামের মাত্র ১০ মাস বয়সী এক অবুজ শিশুর অত্যন্ত করুণ ও হৃদয়বিদারক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে

নিহত আরিয়ন দক্ষিণ আদমপুর গ্রামের বাসিন্দা আরমান মিয়ার একমাত্র ছেলে।

পারিবারিক ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে শিশু আরিয়ন ঘরের মেঝেতে বিছানা পেতে বাবা-মায়ের পাশেই শান্তভাবে ঘুমিয়ে ছিল। রাত ৮টার দিকে হঠাৎ শিশুটি তীব্র চিৎকার করে কেঁদে উঠলে তাৎক্ষণিকভাবে বাবা-মায়ের ঘুম ভেঙে যায়। তারা দ্রুত আরিয়নকে কোলে তুলে নেন এবং ঘরের বাতি জ্বালিয়ে মেঝেতে একটি বিষধর গোখরা সাপকে ঘুরে বেড়াতে দেখেন।

তাদের আকুল চিৎকার ও আর্তনাদ শুনে আশপাশের বাড়ির প্রতিবেশীরা দ্রুত লাঠিসোটা নিয়ে ছুটে আসেন এবং ঘরের ভেতরে থাকা বিষধর সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। তবে কিছুক্ষণের মধ্যেই বিষের প্রতিক্রিয়ায় আরিয়ানের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করলে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়; হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শওকত ওসমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরিবারের সদস্যরা তাকে সাপে কাটার কথা জানালে চিকিৎসকেরা তার হাত পরীক্ষা করে সাপের দাঁতের সুনির্দিষ্ট কামড়ের চিহ্ন দেখতে পান। তবে হাসপাতালে নিয়ে আসার পথেই বিষের তীব্রতায় শিশুটির মৃত্যু হয়েছিল বলে নিশ্চিত করেন তিনি। এই ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ