আর্কাইভ
ads
logo

বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১১ জুন ২০২৬, ০৬:০৯ পি.এম
বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত

ads

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে নিজেদের মূল্যায়ন ও অবস্থান আনুষ্ঠানিকভাবে তুলে ধরতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে আগামী শুক্রবার বাজেট-পরবর্তী প্রতিক্রিয়া জানাবে দলটি।

এ উপলক্ষে শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১১টায় রাজধানীর মগবাজারে অবস্থিত জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। সেখানে দলের শীর্ষ নেতারা উপস্থিত থেকে প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে দলের পর্যবেক্ষণ তুলে ধরবেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এবারের প্রস্তাবিত বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

দলের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবারের সংবাদ সম্মেলনে বাজেটের সামগ্রিক মূল্যায়ন উপস্থাপন করা হবে। একই সঙ্গে নতুন বাজেটের বিভিন্ন প্রস্তাব সম্পর্কে জনগণের মতামত ও প্রত্যাশাও তুলে ধরা হবে।

অন্যদিকে বাজেট ঘোষণার পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর উদ্যোগ নিয়েছে দলটি। এ লক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি মিছিল কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার পৃথক এক বিজ্ঞপ্তিতে জানান, ‘তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়া’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার সামনে থেকে একটি মিছিল বের করা হবে।


ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ