আর্কাইভ
ads
logo

নরসিংদীতে ১,৫৫০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১২ জুন ২০২৬, ১০:৫৯ পি.এম
নরসিংদীতে ১,৫৫০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ads

মাদকবিরোধী অভিযানে নরসিংদী সদর উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবাসহ তানভীর ভূঁইয়া নামে এক মাদক কারবারিকে আটক করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।

শুক্রবার (১২ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন।

আটক তানভীর ভূঁইয়া শিবপুর উপজেলার গাসিরদিয়া গ্রামের বাসিন্দা এবং নাঈম ভূঁইয়ার ছেলে। তার কাছ থেকে ১ হাজার ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওসি এ আর এম আল মামুনের নেতৃত্বে উপপরিদর্শক ইসহাক মিয়া, উপপরিদর্শক রামকৃষ্ণ, সহকারী উপপরিদর্শক সুমন, উপপরিদর্শক নাজমুল ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি দল শহরের বাসাইল এলাকার চক্ষু হাসপাতালের সামনে অবস্থান নেয়।

অভিযান চলাকালে তানভীর ভূঁইয়াকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১ হাজার ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।

এ বিষয়ে ওসি এ আর এম আল মামুন বলেন, "মাদকের বিষয়ে জেলা পুলিশ জিরো টলারেন্স। মাদক রোধ এবং মাদক কারবারিদের গ্রেফতার করতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।"

তিনি আরও বলেন, "মাদক ও অস্ত্র উদ্ধার সহ সন্ত্রাসীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"

ঘটনার পর আটক ব্যক্তির বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ