আর্কাইভ
ads
logo

বিশ্বকাপের ক্যাম্প থেকে ইংল্যান্ডের অনুশীলন সরঞ্জাম চুরি

স্পোর্টস ডেস্ক

প্রকাশকাল: ১৩ জুন ২০২৬, ০৯:২১ এ.এম
বিশ্বকাপের ক্যাম্প থেকে ইংল্যান্ডের অনুশীলন সরঞ্জাম চুরি

ছবি : সংগৃহীত

ads

বিশ্বমঞ্চের লড়াইয়ে নামার আগেই মাঠের বাইরের এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হতে হয়েছে ইংল্যান্ড ফুটবল দলকে। এবারের আসরে অন্যান্য পরাশক্তিদের তুলনায় কিছুটা বিলম্বে নিজেদের যাত্রা শুরু করছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা

তবে কানসাস সিটির মূল ঘাঁটিতে পৌঁছানোর পূর্বেই বড় ধরনের চুরির শিকার হয়েছে হ্যারি কেইনের দল। স্পোর্টিং কানসাস সিটির সোপ সকার ভিলেজে ইংলিশদের জন্য নির্ধারিত অনুশীলন শিবির থেকে বেশ কিছু অতিপ্রয়োজনীয় ক্রীড়াসামগ্রী খোয়া গেছে বলে জানা গেছে।

যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যানুযায়ী, শনিবার বিকেলে থমাস টুখেলের শিষ্যদের প্রথম আনুষ্ঠানিক অনুশীলনে নামার কথা ছিল। কিন্তু তার আগেই বেস ক্যাম্পে এই চুরির ঘটনা ঘটে। নিখোঁজ হওয়া জিনিসপত্রের তালিকায় রয়েছে টুর্নামেন্টের অফিশিয়াল ফুটবল এবং দলের ফুটবলারদের বুট। এমনকি স্কোয়াডের অন্যতম শীর্ষ তারকার বুটও চুরি গেছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) বর্তমানে ঠিক কোন কোন জিনিসপত্র এবং কী পরিমাণ সামগ্রী চুরি হয়েছে, তা সুনির্দিষ্টভাবে খতিয়ে দেখছে।

এই অপ্রীতিকর পরিস্থিতির বিষয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে সংবাদমাধ্যমের কাছে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে বিষয়টি স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থাকে অবহিত করা হয়েছে। এফএ-এর সাথে সমন্বয় করে স্থানীয় পুলিশ বিভাগের কর্মকর্তারা ইতিমধ্যেই শুক্রবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি তদন্ত করে দেখছেন।

আগামী ১৭ জুন দিবাগত রাত দুইটায় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের ফুটবল মহাযজ্ঞ শুরু করবে থমাস টুখেলের দল। ‘এল’ গ্রুপে সাবেক চ্যাম্পিয়নদের বাকি দুই প্রতিদ্বন্দ্বী হলো ঘানা এবং পানামা। ১৯৬৬ সালের পর দীর্ঘ খরা কাটিয়ে এবার নতুন কোচের অধীনে শিরোপা পুনরুদ্ধারের মিশন নিয়ে আসা ইংল্যান্ড দল মাঠের লড়াই শুরুর আগেই এই অনভিপ্রেত ঘটনায় বেশ অস্বস্তিতে পড়ল।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ