চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। উপাচার্য ভবনের ফটকে আবারও তালা লাগানোর পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন তাঁরা।
সোমবার (১২ অক্টোবর) সকালে নিয়োগ পাওয়ার ২০ দিন পর উপাচার্য ভবনের ফটকের তালা ভেঙে নিজের দপ্তরে প্রবেশ করেন অধ্যাপক শেখ শরীফুল আলম। তাঁর এ পদক্ষেপের প্রতিবাদে ভবনের নিচে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
পরে শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।