শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক বিরতি বাতিল

শারদীয় দুর্গাপূজার ছুটিতে ঘরমুখী যাত্রীদের সুবিধা ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে তিন জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। পাশাপাশি পাঁচটি ট্রেনের সাপ্তাহিক বিরতি প্রত্যাহার করা হয়েছে।

দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক বিরতি বাতিল
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজার ছুটিতে ঘরমুখী যাত্রীদের সুবিধা ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে তিন জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। পাশাপাশি পাঁচটি ট্রেনের সাপ্তাহিক বিরতি প্রত্যাহার করা হয়েছে।

রোববার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, যাত্রীদের বাড়তি চাপ সামলাতে পূর্বাঞ্চলের কক্সবাজার এক্সপ্রেসের ১৯ ও ২০ অক্টোবরের সাপ্তাহিক বিরতি প্রত্যাহার করা হয়েছে। পশ্চিমাঞ্চলের জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের ১৯ অক্টোবর, পদ্মা এক্সপ্রেসের ২০ অক্টোবর এবং মধুমতি এক্সপ্রেসের ২৪ অক্টোবরের বিরতিও বাতিল করা হয়েছে।

এবার ১৬ অক্টোবর থেকে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। পূজা উপলক্ষে সরকার নির্বাহী আদেশে দুই দিনের ছুটি দিয়েছে। এর সঙ্গে দুই দিনের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এবার টানা পাঁচ দিনের ছুটি পাওয়া যাচ্ছে।

দশমী উপলক্ষে ২১ অক্টোবর বুধবার সাধারণ ছুটি থাকবে। এর আগের দিন ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে এবং বিসর্জনের পরদিন ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এর আগের শনিবার অফিস খোলা রাখার কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, পূজা উপলক্ষে অতিরিক্ত যাত্রীর চাহিদা মেটাতে পূর্বাঞ্চলে ২৩টি মিটারগেজ কোচ এবং পশ্চিমাঞ্চলে ছয়টি ব্রডগেজ কোচ যাত্রীবাহী ট্রেনের বহরে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ট্রেনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ইঞ্জিনের সরবরাহ নিশ্চিত করা হবে। সময়সূচিতে বিপর্যয় এড়ানো এবং নির্ধারিত সময়ে ট্রেন চলাচল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ জংশন স্টেশন ও সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকেরা নিবিড়ভাবে তদারকি করবেন।

রেললাইন ও রেলসেতুর নিরাপত্তা নিশ্চিত করতে রেলপথে টহলের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সংকেতব্যবস্থা, কোচ ও ইঞ্জিনের নিবিড় পরিচর্যা করা হবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় দুর্ঘটনাস্থলে দ্রুত পাঠানোর জন্য উদ্ধারকারী ট্রেন সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

ঢাকা, ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ সব প্রধান রেলস্টেশনে রেল পুলিশ এবং রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সহায়তায় সার্বক্ষণিক পাহারা জোরদার করা হবে।

ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) ও বিমানবন্দর রেলস্টেশনে ১৯ ও ২০ অক্টোবর ম্যাজিস্ট্রেটের দায়িত্বও নিশ্চিত করা হবে।

রেলপথমন্ত্রী শেখ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সেতু বিভাগ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান উপস্থিত ছিলেন।

বিশেষ ট্রেনের সময়সূচি

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে তিন জোড়া বিশেষ ট্রেন চলবে নির্ধারিত সূচি অনুযায়ী।

- ঢাকা স্পেশাল-৩: ২০ অক্টোবর চট্টগ্রাম থেকে ঢাকা রুটে চলবে।

- ট্যুরিস্ট স্পেশাল-১ ও ২: ২০, ২৩ ও ২৪ অক্টোবর ঢাকা–কক্সবাজার–ঢাকা রুটে চলবে।

- চট্টগ্রাম স্পেশাল-৪: ২৪ অক্টোবর ঢাকা থেকে চট্টগ্রাম রুটে চলবে।