সোমবার, 12 অক্টোবর 2026
সকল বিভাগ

‎ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন আলী রীয়াজ গবেষণা পুরস্কার ও বৃত্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের আট শিক্ষার্থীকে ‘আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার ও বৃত্তি’ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে দুজন গবেষণা পুরস্কার এবং ছয়জন গবেষণা বৃত্তি পেয়েছেন।

‎ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন আলী রীয়াজ গবেষণা পুরস্কার ও বৃত্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের আট শিক্ষার্থীকে ‘আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার ও বৃত্তি’ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে দুজন গবেষণা পুরস্কার এবং ছয়জন গবেষণা বৃত্তি পেয়েছেন।
‎
‎বুধবার (৭ অক্টোবর) অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও বৃত্তির চেক তুলে দেন। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর ড. আলী রীয়াজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক রোবায়েত ফেরদৌস।
‎
‎বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে পরিবার, বাবা-মা ও সমাজের অনেক মানুষের অবদান থাকে। শিক্ষার্থীদের সুনাগরিক ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠে এসব অবদানের প্রতিদান দিতে হবে।
‎
‎তিনি আরও বলেন, সুখী, সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ ও দেশ গঠনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। শুধু সরকারি অর্থায়নের ওপর নির্ভর করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়া সম্ভব নয়। এ জন্য বেসরকারি অংশীদারত্ব এবং প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন।
‎
‎বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বড় পরিসরে ‘এনডাউমেন্ট ফান্ড’ গঠনের ওপর গুরুত্ব দেন উপাচার্য। পাশাপাশি শিক্ষা ও গবেষণার মান বিশ্বপর্যায়ে উন্নীত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
‎
‎গবেষণা পুরস্কার পেয়েছেন অর্থী নবনীতা ও ফারাহ জাহান শুচি। অন্যদিকে গবেষণা বৃত্তি পেয়েছেন ফারাহ জাহান শুচি, উসামা রাফিদ, আজরা হুমায়রা, কৌরিত্র পোদ্দার তীর্থ, মোহাম্মদ আল মুকিত ও মুহাম্মদ মুযযাম্মিল হক।