আফগানিস্তানের সীমান্ত প্রদেশ এবং রাজধানী কাবুলে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত পাকিস্তানের নতুন হামলায় অন্তত চারজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। কাবুল পুলিশের মুখপাত্র খালিল জারদান এই তথ্য নিশ্চিত করেছেন।
তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক মাধ্যমে জানান, পাকিস্তান কান্দাহারের দক্ষিণাঞ্চল, পাকতিয়া ও পাকতিকা প্রদেশে আক্রমণ চালিয়েছে। তিনি আরও জানান, পাকিস্তানের বিমান বাহিনী কান্দাহার বিমানবন্দরে অবস্থিত বেসরকারি বিমান পরিষেবা কোম্পানি কাম এয়ারের জ্বালানি ডিপোতেও হামলা চালিয়েছে।
সম্প্রতি এই দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি লক্ষ্য করা যাচ্ছে। আফগানিস্তান সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে—এমন অভিযোগে পাকিস্তান গত ২৭ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ ঘোষণা করেছিল।