আর্কাইভ
ads
logo

মৌলভীবাজারে মৃত ও আহত কর্মচারীদের পরিবারে আর্থিক সহায়তা দিল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৩ মে ২০২৬, ১০:৩৩ পি.এম
মৌলভীবাজারে মৃত ও আহত কর্মচারীদের পরিবারে আর্থিক সহায়তা দিল প্রশাসন

ads

চাকরিরত অবস্থায় মৃত্যু ও গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতায় পতিত সরকারি কর্মচারীদের পরিবারের পাশে দাঁড়াল মৌলভীবাজার জেলা প্রশাসন। ২০২৫-২৬ অর্থবছরে মোট ১০ জন আবেদনকারীর অনুকূলে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

“বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত আর্থিক অনুদান প্রদান নীতিমালা-২০২০ (সংশোধিত)” অনুযায়ী এই চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে চেক বিতরণ করেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল।

অনুষ্ঠানে জানানো হয়, ৮ জন মৃত সরকারি কর্মচারীর পরিবারের অনুকূলে প্রতিজন ৮ লাখ টাকা করে মোট ৬৪ লাখ টাকার চেক প্রদান করা হয়। পাশাপাশি গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষম হয়ে পড়া ২ জন কর্মচারীর অনুকূলে প্রতিজন ৪ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকার চেক দেওয়া হয়।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, বেসামরিক প্রশাসনে দায়িত্ব পালনকালে কোনো সরকারি কর্মচারীর মৃত্যু কিংবা গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতায় পতিত হওয়া অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কঠিন সময় পার করতে হয়।

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে দেওয়া এ ধরনের আর্থিক সহায়তা দুর্দিনে পরিবারগুলোর কিছুটা হলেও উপকারে আসবে এবং তাদের মাঝে সাহস ও প্রেরণা যোগাবে। পাশাপাশি মানবিক দৃষ্টিকোণ থেকে সরকার সবসময় সরকারি কর্মচারী ও তাদের পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ