আর্কাইভ
ads
logo

আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৩ জুন ২০২৬, ০৯:১৯ এ.এম
আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

ads

এক দিনের রাষ্ট্রীয় সফরে আজ শনিবার সকালে কক্সবাজারের উদ্দেশে রওনা দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর উপকূলীয় এই জেলায় এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর। এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলে ব্যাপক তৎপরতা লক্ষ করা যাচ্ছে।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে রয়েছে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী নতুন উপজেলার আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। এছাড়া বিকেলে চকরিয়া বাস টার্মিনালে স্থানীয় বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে তাঁর বক্তব্য রাখার কথা রয়েছে। এরপর সন্ধ্যায় তিনি জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে আয়োজিত একটি সুধী সমাবেশে অংশ নেবেন এবং সফরকালে দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন করবেন।

প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে সমগ্র কক্সবাজার জেলায় সাধারণ মানুষের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর সরকারপ্রধানকে কাছ থেকে পাওয়া এবং এলাকার নানা উন্নয়ন নিশ্চিতের আশায় বুক বাঁধছেন স্থানীয় বাসিন্দারা।

এদিকে রাষ্ট্রীয় এই সফরকে ঘিরে জেলাজুড়ে নিশ্ছিদ্র ও কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি বজায় রাখতে সভাস্থলসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প এলাকা ইতিমধ্যেই পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তাঁর সাথে স্থানীয় শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ